গহনা কেনাকাটা বেড়েছে সৌদি আরবে

গহনা কেনাকাটায় ব্যয় বাড়লেও দেশটির সামগ্রিক ভোক্তা ব্যয়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

সৌদি আরবে গহনা কেনাকাটায় আগ্রহ বেড়েছে। ২৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে গহনা কেনার পেছনে ব্যয় বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। এ সময়ে বিভিন্ন ধরনের অলংকার বিক্রির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৭৬ লাখ ১০ হাজার রিয়াল।

গহনা কেনাকাটায় ব্যয় বাড়লেও দেশটির সামগ্রিক ভোক্তা ব্যয়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে পয়েন্ট অব সেল বা পিওএস লেনদেনের মাধ্যমে মোট ব্যয় হয়েছে ১ হাজার ১৭৮ কোটি রিয়াল, যা আগের সপ্তাহের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ কম। অর্থনীতিবিদ তালাত হাফিজের মতে, মাসের শুরুতে বেতন পাওয়ার পর মানুষ তুলনামূলক বেশি কেনাকাটা করে। মাস যত এগোয়, খরচের পরিমাণও কমতে থাকে। সাম্প্রতিক ব্যয় হ্রাসের পেছনে যা অন্যতম কারণ। খবর আরব নিউজ

আরও