কর্মীদের নেতৃত্ব দক্ষতা ও সক্ষমতা বাড়াতে শপআপের ‘প্রজেক্ট আরোহী’ প্রশিক্ষণ

আটটি সেশনের এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মীদের লিঙ্গ সমতা, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি (জিইডিএসআই) সম্পর্কে ধারণা দেয়া হয়।

কর্মীদের নেতৃত্ব দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি সারোনা এবং এডিআই অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে ‘প্রজেক্ট আরোহী’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে ‘শপআপ’। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

আটটি সেশনের এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মীদের লিঙ্গ সমতা, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি (জিইডিএসআই) সম্পর্কে ধারণা দেয়া হয়। পাশাপাশি যোগাযোগ দক্ষতা, অংশীজন ব্যবস্থাপনা, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, অ্যাডাপটিভ লিডারশিপ এবং কর্মক্ষেত্রে মানিয়ে নেয়ার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরত্বারোপ করা হয়।

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) অংশীদারত্বে কর্মসূচিটি পরিচালনা করা হয়। মূলত কর্মীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগের ক্ষেত্রে শপআপের ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশভিত্তিক বিজনেস টু বিজনেস (বিটুবি) কমার্স প্লাটফর্ম ‘শপআপ’। প্রতিষ্ঠানটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পণ্য সংগ্রহ এবং লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে থাকে।

আরও