এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

কোম্পানিটির শেয়ারদর ছয় বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে গত সোমবার।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদরের উল্লম্ফনে একদিনে ৮৫০ কোটি ডলার বেড়েছে মুকেশ আম্বানির সম্পদ। ফলস্বরূপ বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিংকে পেছনে ফেলে ফের এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানে উঠে এসেছেন ভারতের এ ধনকুবের।

কোম্পানিটির শেয়ারদর ছয় বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে গত সোমবার। এর আগে আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্লাটফর্মসের রেকর্ড অভিষেক হয় শেয়ারবাজারে। এ ঘটনাও তার সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার্স তালিকার তথ্যানুযায়ী, সোমবার আম্বানির সম্পদ ১০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৮০ কোটি ডলারে দাঁড়ায়। ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ২৩তম অবস্থানে উঠে আসেন তিনি। একই সঙ্গে এশিয়ার শীর্ষ ধনীর অবস্থান থেকেও ঝাং ইমিংকে সরিয়ে দেন আম্বানি। খবর ফোর্বস

আরও