হরমুজে জাহাজ চলাচল কমে এক সপ্তাহে সর্বনিম্নে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি এড়িয়ে চলছেন বাণিজ্যিক জাহাজের মালিকরা।

ফলে এ পথে জাহাজ চলাচল কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।

শিপিং ডেটা ট্র্যাকার সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, গত মঙ্গলবারে এ জলপথ দিয়ে মাত্র আটটি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা গত ১০ দিনের গড় ১২টি জাহাজের চেয়ে কম। ৫ আগস্টের পর এটিই একদিনে সবচেয়ে কম জাহাজ চলাচলের ঘটনা। সংঘাত শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩০-১৪০টি জাহাজ এ প্রণালি অতিক্রম করত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তেহরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত মেনে না নেয়া পর্যন্ত কৌশলগত প্রণালিটি বন্ধ রাখা হবে।

খবর ও ছবি রয়টার্স

আরও