সিএসই-৫০ সূচক সমন্বয়

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচক চূড়ান্ত করা হয়েছে।

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচক চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি আগের তিনটি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে, ১১ নভেম্বর থেকে যা কার্যকর হবে।

সিএসই-৫০ সূচকে যুক্ত কোম্পানিগুলো হলো বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

অন্যদিকে সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট বাজার মূলধনের প্রায় ৭২ দশমিক ৭৪ শতাংশ এবং ফ্রি ফ্লোট বাজার মূলধনের প্রায় ৭০ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিগুলোর গত ছয় মাসের দৈনিক গড় লেনদেন ৪৯ দশমিক ১২ শতাংশ।

সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত অন্যান্য কোম্পানি হচ্ছে এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ এক্সপোর্ট-ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি , ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক পিএলসি, পদ্মা অয়েল পিএলসি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, উত্তরা ব্যাংক পিএলসি ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

আরও