সেন্ট মার্টিন দ্বীপবাসীর মাঝে কোস্টগার্ডের খাদ্যসামগ্রী বিতরণ

সম্প্রতি বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্ট মার্টিন দ্বীপে খাদ্যসামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হয়ে পড়ে।

সম্প্রতি বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্ট মার্টিন দ্বীপে খাদ্যসামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী দ্বীপবাসীর জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। দুই দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রমে কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলীর অধিনায়ক কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম (এনডি), এএফডব্লিউসি পিএসসি বিএন ও স্টেশন কমান্ডার সেন্ট মার্টিন লে. কমান্ডার মো. মিজানুল হক ইমরান, (এক্স) বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় এক হাজার পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। —বিজ্ঞপ্তি

আরও