অলিম্পিকের ১ কোটির বেশি শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মৃত মোবারক আলীর এক কোটির বেশি শেয়ার তার তিন উত্তরাধিকারের মধ্যে হস্তান্তর করা হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মৃত মোবারক আলীর এক কোটির বেশি শেয়ার তার তিন উত্তরাধিকারের মধ্যে হস্তান্তর করা হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, কোম্পানিটির প্রয়াত এমডির হাতে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৯৩৯টি শেয়ার তার উত্তরাধিকারীদের মধ্যে স্থানান্তর করা হবে। আদালতের দেয়া উত্তরাধিকার সনদ অনুসারে নির্দিষ্ট পরিমাণে এ শেয়ার গ্রহণ করবেন তার উত্তরাধিকারীরা।

উত্তরাধিকারীদের মধ্যে মোবারক আলীর দুই মেয়ে নাসরিন মেহবুব আলী ২৭ লাখ ৫৯ হাজার ৪৮৪, শামশা এন হাশওয়ানি ২৭ লাখ ৫৯ হাজার ৪৮৪ ও ছেলে মুনির মোবারক আলী ৫৫ লাখ ১৮ হাজার ৯৭১টি শেয়ার পাবেন।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮০২ কোটি ১৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। এর মধ্যে ৩৫ দশমিক ১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০ দশমিক ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩৪ দশমিক ৩০ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১০ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১১৬ টাকা ৩০ পয়সা থেকে ২১৯ টাকায় ওঠানামা করেছে।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৭৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ২৯ পয়সায়।

এদিকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১২ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ১২ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৬ টাকা ৮৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা।

আরও