ইইউভুক্ত দেশগুলো থেকে গম রফতানি কমেছে ৩৩%

২০২৫-২৬ বিপণন বর্ষের (জুলাই-জুন) শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর গম ((সফট হুইট)) রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৩৩ শতাংশ।

২০২৫-২৬ বিপণন বর্ষের (জুলাই-জুন) শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর গম ((সফট হুইট)) রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৩৩ শতাংশ। ইউরোপিয়ান কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বিপণন বর্ষের ২১ সেপ্টেম্বর পর্যন্ত জোটভুক্ত দেশগুলো থেকে গম রফতানি হয়েছে মোট ৪১ লাখ ২০ হাজার টন। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৬১ লাখ ৩০ হাজার টন। খবর বিজনেস রেকর্ডার।

কমিশনের তথ্যে আরো বলা হয়েছে, আগের সপ্তাহে ইইউর গম রফতানি হয়েছিল ৩৭ লাখ ৮০ হাজার টন। তবে ফ্রান্সের পরিসংখ্যান এখনো অসম্পূর্ণ থাকায় সামগ্রিক হিসাবে ঘাটতি রয়েছে। এছাড়া বুলগেরিয়া ও আয়ারল্যান্ডের তথ্যও ২০২৩-২৪ বিপণন বর্ষের শুরু থেকে অসম্পূর্ণ রয়েছে।

দেশভিত্তিক হিসাবে এখনো ইইউর সবচেয়ে বড় গম রফতানিকারক দেশ রোমানিয়া। দেশটি চলতি বিপণন বর্ষে গম রফতানি করেছে ২০ লাখ ৭০ হাজার টন। এরপর রয়েছে লিথুয়ানিয়া (৬ লাখ ২০ হাজার টন), জার্মানি (৪ লাখ ১০ হাজার টন), পোল্যান্ড (৩ লাখ ৩০ হাজার টন) ও লাটভিয়া (৩ লাখ ১০ হাজার টন)।

আরও