এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়। এ সময় এমডিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নাজমুল হুদা সরকার এবং ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফয়জুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় হাসপাতালটিতে বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজে ৩০ শতাংশ, সব প্যাথলজিক্যাল টেস্টে ২০ শতাংশ, সব ডায়াগনস্টিক টেস্ট ও অন্যান্য সেবায় ১০ শতাংশ এবং ইনপেশেন্ট রুম ভাড়ায় ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এর ফলে এমডিবির কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকারমূলক মূল্যে মানসম্মত স্বাস্থ্য ও ডায়াগনস্টিক সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ব্যাংকের মূল্য সংযোজিত সুবিধাগুলো আরো সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমডিবির কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম এনামুল হক। হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবু রায়হান আল বেরুনী ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক।