অতিধনীদের ওপর উচ্চ করারোপের দাবি ৪০০ কোটিপতির

বিশ্বের অতিধনীদের ওপর উচ্চ করারোপের আহ্বান জানিয়েছেন ২৪টি দেশের প্রায় ৪০০ কোটিপতি।

বিশ্বের অতিধনীদের ওপর উচ্চ করারোপের আহ্বান জানিয়েছেন ২৪টি দেশের প্রায় ৪০০ কোটিপতি। দাভোস সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে তারা এ দাবি জানান। চিঠিতে অভিনেতা ও নির্মাতা মার্ক রাফালো, সংগীতশিল্পী ব্রায়ান ইনো এবং চলচ্চিত্র প্রযোজক ও সমাজসেবী অ্যাবিগেইল ডিজনির মতো বিশিষ্ট ব্যক্তিরা স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, অঢেল সম্পদ রাজনীতিকে কলুষিত করছে। এতে সামাজিক বৈষম্য বাড়ছে এবং জলবায়ু সংকট আরো ঘনীভূত হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান

আরও