পূর্বাভাসের তুলনায় দ্বিগুণ সম্প্রসারণ জার্মান অর্থনীতির

আগের প্রান্তিকের তুলনায় জানুয়ারি-মার্চ প্রান্তিকে দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জার্মান অর্থনীতি, যা বাজার বিশ্লেষক ও সরকারি পরিসংখ্যান সংস্থার দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাসের দ্বিগুণ।

আগের প্রান্তিকের তুলনায় জানুয়ারি-মার্চ প্রান্তিকে দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জার্মান অর্থনীতি, যা বাজার বিশ্লেষক ও সরকারি পরিসংখ্যান সংস্থার দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাসের দ্বিগুণ। এ সময় পণ্য ও সেবা রফতানি ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। বিশেষ করে শুল্ক উদ্বেগের কারণে মার্কিন বাজারে ওষুধ ও মোটর যান, ট্রেইলারের মতো রফতানি পণ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এছাড়া অভ্যন্তরীণ ব্যয় ‍বৃদ্ধি জার্মানির জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বার্ষিক হিসাবে দশমিক ২ শতাংশ জিডিপি সংকোচনের পূর্বাভাস দিলেও প্রথম প্রান্তিকে জার্মান অর্থনীতি স্থিতিশীল ছিল। খবর আনাদোলু

আরও