সি৯১৯ উড়োজাহাজ উৎপাদনের লক্ষ্য থেকে পিছিয়ে পড়েছে চীনের কম্যাক। স্থানীয় তিনটি এয়ারলাইনস সংস্থার সঙ্গে চলতি বছরে ৩২টি আকাশযান সরবরাহের চুক্তি থাকলেও সেপ্টেম্বর পর্যন্ত মাত্র পাঁচটি হস্তান্তর করেছে কোম্পানিটি। এছাড়া পুরো বছরে ৭৫টি উড়োজাহাজ নির্মাণের লক্ষ্যমাত্রা থেকে কমিয়ে ২৫ করেছে কম্যাক। ধাপে ধাপে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এয়ারবাস ও বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠাই লক্ষ্য চীনা প্রতিষ্ঠানটির। কিন্তু সম্প্রতি অপ্রত্যাশিত এক চ্যালেঞ্জের মুখে পড়েছে কম্যাক। গত জুন-জুলাইয়ে ইঞ্জিন আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হয় তারা। কম্যাকের অন্যতম দুর্বলতা হলো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য বিদেশের ওপর নির্ভরতা। খবর ও ছবি রয়টার্স