বিএসসির ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার গতকাল লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার গতকাল লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ৩৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, দিনভর এক্সচেঞ্জটিতে কোম্পানিটির ৩৫ লাখ ৯ হাজার ৮৫০টি শেয়ার ৬ হাজার ৯১৪ বার হাতবদল হয়েছে। ডিএসইতে গতকাল বিএসসির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯৪ টাকা ১০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯০ টাকা ৫০ পয়সা থেকে ৯৭ টাকার মধ্যে ওঠানামা করেছে। গতকাল বিএসসির শেয়ারদর ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিএসসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৫৯ পয়সা। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে প্রায় ৪২ শতাংশ। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ৬৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ১৫ পয়সা। গত ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০১ টাকা ৯৭ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে বিএসসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৪ টাকা ৮০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সায়।

এর আগে ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরের জন্যও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এর আগে ২০১৭-১৮ ও ২০১৬-১৭ হিসাব বছরের জন্য যথাক্রমে ৬ শতাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ শিপিং করপোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৩৮ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০। এর মধ্যে ৫২ দশমিক ১০ শতাংশ সরকার, ২১ দশমিক ৩৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৬ দশমিক ৫৬ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও