আইসিবি সোনালী ব্যাংক ফান্ডের দর কমেছে ১৪ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের গত সপ্তাহে শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের গত সপ্তাহে শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ টাকা ৩০ পয়সা। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি আইসিবি সোনালী ব্যাংক ফান্ডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছিল ২২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১২ টাকা ৮ পয়সা।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১২ টাকা ৪ পয়সা।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছিল। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৫৮ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১২ টাকা ৯ পয়সা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা। ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ১০ কোটি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২৫ শতাংশ ইউনিট। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৬৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ৪৪ শতাংশ ইউনিট রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার ফান্ডটির সর্বশেষ ও সমাপনী ইউনিট দর ছিল ৬ টাকা ৩০ পয়সা। গত এক বছরে ফান্ডটির ইউনিট দর ৫ টাকা থেকে ১১ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও