২০২৫-২৬ বিপণন বর্ষ

যুক্তরাষ্ট্রে বাড়তে পারে গম সরবরাহ ও সমাপনী মজুদ

যুক্তরাষ্ট্রে আগামী বিপণন বর্ষে (২০২৫-২৬) গমের সরবরাহ ও সমাপনী মজুদ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।

যুক্তরাষ্ট্রে আগামী বিপণন বর্ষে (২০২৫-২৬) গমের সরবরাহ ও সমাপনী মজুদ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। গত বৃহস্পতিবার এগ্রিকালচারাল আউটলুক ফোরামের ‘গ্রেইনস অ্যান্ড অয়েলসিডস আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

ইউএসডিএ জানায়, আগামী বিপণন বর্ষে যুক্তরাষ্ট্রে মোট গম সরবরাহের পরিমাণ হতে পারে ২৮৩ কোটি বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড)। এটি ২০২৩-২৪ বিপণন বর্ষের ২৭৯ কোটি ৮০ লাখ বুশেলের তুলনায় ৩ কোটি ২০ লাখ বুশেল বা ১ শতাংশ বেশি।

তবে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ২০২৫ সালে গম উৎপাদন কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এ সময় দেশটিতে খাদ্যশস্যটির মোট উৎপাদন দাঁড়াতে পারে ১৯২ কোটি ৬০ লাখ বুশেলে, যা ২০২৪ সালের তুলনায় ৪ কোটি ৫০ লাখ বুশেল বা ২ শতাংশ কম। যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে গড় উৎপাদন ছিল ১৭৭ কোটি ৮০ লাখ বুশেল। দেশটিতে ২০২৫ সালে গমের মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৪ কোটি ৭০ লাখ একর হবে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় নয় লাখ একর বেশি।

ইউএসডিএর ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস সার্ভিসত গত ১০ জানুয়ারির ‘উইন্টার হুইট অ্যান্ড ক্যানোলা সিডিংস’ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে মোট ৩ কোটি ৪১ লাখ একর জমিতে গম চাষ হতে পারে, যা ২০২৪ সালের তুলনায় ২ শতাংশ বেশি।

আরও