জুনে চীনের আমদানি-রফতানি

কয়লা

চীনে গত জুনে কয়লা আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। চীনের শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, জুনে দেশটিতে ৪ কোটি ২৭ লাখ ৮০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছে। খনিতে বড় ধরনের দুর্ঘটনার জেরে অভ্যন্তরীণ সরবরাহ কমে যাওয়ায় আমদানিতে এ প্রবৃদ্ধি হয়েছে।

অ্যালুমিনিয়াম

বিশ্ববাজারে চীনের অ্যালুমিনিয়াম রফতানি জুনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গতকাল দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত তথ্যানুযায়ী, জুনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের রফতানি বেড়ে ৭ লাখ ১১ হাজার টনে দাঁড়িয়েছে। ইতিহাসে এ প্রথম দেশটির মাসিক রফতানি সাত লাখ টনের সীমা পার হলো। মে মাসের তুলনায় জুনে রফতানি বেড়েছে সাড়ে ১২ শতাংশ।

আকরিক লোহা

চীনে গত জুনে আকরিক লোহা আমদানি বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের শীর্ষ আকরিক লোহা ব্যবহারকারী দেশটির শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, জুনে প্রায় ১১ কোটি ২৭ লাখ টন আকরিক লোহা আমদানি করা হয়েছে, যা মে মাসের তুলনায় ১৫ শতাংশ বেশি। বৈশ্বিক খনি কোম্পানিগুলোর সরবরাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দাম কমায় চীনা ইস্পাত নির্মাতারা কাঁচামাল কেনা বাড়িয়েছেন। একই সময়ে স্থানীয় বাজারে আবহাওয়াগত কারণে চাহিদা কম থাকায় চীনের ইস্পাত রফতানিও বেশ শক্তিশালী অবস্থানে ছিল।

আরও