আঞ্চলিক স্থিতিশীলতা এবং একাধিক বিনোদন ও ক্রীড়া ইভেন্টকে লক্ষ্য করে ২০২৬ সালে বিদেশী পর্যটক আগমনে ২০ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে মিসর। এর জন্য এশিয়ার বড় অর্থনীতিগুলোর ওপর নজর রাখছে দেশটি। মিসরীয় পর্যটন কর্তৃপক্ষের সিইও আহমেদ ইউসুফ জানিয়েছেন, নতুন প্রচারণা কৌশলে গুরুত্ব পাচ্ছে চীন, ভারত ও লাতিন আমেরিকার মতো জনসংখ্যাবহুল দেশ ও অঞ্চল। কৌশলটি মিসরের জাতীয় পর্যটন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০৩০-৩১ সালের মধ্যে তিন কোটি বিদেশী পর্যটক আকর্ষণ এবং ২০২৮ সাল নাগাদ পর্যটন আয় প্রায় ৩ হাজার কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে দেশটির। খবর আরব নিউজ