ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রফতানি কমেছে

পাইপলাইন ব্যবহার করে ইউরোপের দেশগুলোয় রাশিয়ার দৈনিক প্রাকৃতিক গ্যাস রফতানি আগস্টে কমেছে।

পাইপলাইন ব্যবহার করে ইউরোপের দেশগুলোয় রাশিয়ার দৈনিক প্রাকৃতিক গ্যাস রফতানি আগস্টে কমেছে। ইউরোপীয় গ্যাস ট্রান্সমিশন গ্রুপ এন্টসগ ও রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রমের ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহের দৈনিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদন অনুযায়ী, আগস্টে গ্যাজপ্রমের ইউরোপের দেশগুলোয় দৈনিক গড় প্রাকৃতিক গ্যাস সরবরাহ জুলাইয়ের তুলনায় ২ শতাংশ ও গত বছরের আগস্টের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে।  

রয়টার্স আরো জানায়, পাইপলাইনের মাধ্যমে আগস্টে ইউরোপে প্রাকৃতিক গ্যাস রফতানির পরিমাণ ছিল দৈনিক গড়ে ৮ কোটি ৯৬ লাখ ঘনমিটার, জুলাইয়ে যা ছিল ৯ কোটি ১৫ লাখ ঘনমিটার এবং গত বছরের আগস্টে ছিল ৯ কোটি ১৭ লাখ ঘনমিটার।

আরও