ব্লক মার্কেটে ১০০ কোটি টাকার বেশি লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১০০ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১০০ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৭৮ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে এসিআই লিমিটেড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ফাইন ফুডস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, রেনাটা পিএলসি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি এসিআই লিমিটেডের ২৯ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৮২ টাকা ৪০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এসইএমএল লেকচার ইকুইটির ৭ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ইউনিটটির দর ১০ টাকায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৬ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২০৩ টাকায়। চতুর্থ সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে লাভেলো আইসক্রিমের ৫ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৫ কোটি ৬৭ লাখ ৮০ হাজার, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার, রেনাটার ৫ কোটি ১৩ লাখ ৪০ হাজার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ও প্রিমিয়ার সিমেন্টের ৩ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও