সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের কাছে ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এসভিপি রায়হানুল ইসলাম চৌধুরী। এ সময় ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা, এএমডি মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডিএমডি মো. রফিকুল ইসলাম, এসইভিপি এ কে এম মাহবুব মোরশেদ, ইভিপি মোহাম্মদ মাসুদ ও এসভিপি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও