জাপানি রাবারের দাম বেড়েছে

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ঊর্ধ্বগতির পেছনে ভূমিকা রেখেছে নিক্কেই শেয়ারবাজার সূচক বেড়ে যাওয়া এবং থাইল্যান্ডে প্রতিকূল আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ার শঙ্কা। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল জাপানি রাবারের দাম ১ দশমিক ৭ ইয়েন বা দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ৩০১ দশমিক ৫ ইয়েনে (প্রায় ২ ডলার ৮ সেন্ট)।

এ সময় সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম টনপ্রতি ১৫০ ইউয়ান বা ১ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে মূল্য দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০০ ইউয়ানে (প্রায় ১ হাজার ৯৪০ ডলার ৪৭ সেন্ট)।

এসএইচএফইতে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে বুডাটিন রাবারের দাম দশমিক ৪১ শতাংশ বা টনপ্রতি ৪৫ ইউয়ান বেড়ে ১১ হাজার ১১০ ইউয়ানে (প্রায় ১ হাজার ৫৫০ ডলার ৯৮ সেন্ট) স্থির হয়েছে।

আরও