নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

পরিবারের নারীপ্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আরো আত্মবিশ্বাসী করতে সরকার যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে, সেখানে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ‘নগদ’।

রাজধানীর কড়াইল বস্তি এলাকায় গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ কর্মসূচির আওতায় পরীক্ষামূলক পর্যায়ে দেশের ১৩ জেলার ৬ হাজার ৪৫১টি পরিবার ‘নগদ’-এর মাধ্যমে ১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৫ টাকা পেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা দেয়ার ফলে মাঝপথে অর্থ লোপাটের কোনো সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই এ সুবিধা পাবেন।’

সরকারের নির্বাচন-পূর্ব প্রতিশ্রুত এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩ জেলার সিটি করপোরেশন, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই ‘নগদের’ মাধ্যমে বিতরণ করা হয়েছে।

আরও