কর্মী সংকটে ইন্ডিগোর তিন শতাধিক ফ্লাইট বাতিল

ভারতের সবচেয়ে বড় এয়ারলাইনস সংস্থা ইন্ডিগো গত মঙ্গলবার থেকে পরবর্তী তিনদিনে তিন শতাধিক ফ্লাইট বাতিল করেছে।

ভারতের সবচেয়ে বড় এয়ারলাইনস সংস্থা ইন্ডিগো গত মঙ্গলবার থেকে পরবর্তী তিনদিনে তিন শতাধিক ফ্লাইট বাতিল করেছে। এতে বিপাকে পড়েন কয়েক হাজার যাত্রী। বিশেষ করে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো ভারতের ব্যস্ত বিমানবন্দরগুলোর পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ। ইন্ডিগো কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিগত ত্রুটি, খারাপ আবহাওয়া ও নতুন ক্রু-রোস্টারিং নিয়মের কারণে এ বিঘ্ন ঘটেছে। যদিও ইন্ডিগোর ৫৪ শতাংশ যাত্রী শিডিউল-সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন সাম্প্রতিক এক জরিপে। ভারতের অভ্যন্তরীণ আকাশপথে বাজেট এয়ারলাইনসটির হিস্যা ৬০ শতাংশের বেশি। বিশেষ করে বড় ও ছোট শহরগুলোর ফ্লাইট যোগাযোগে ইন্ডিগোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খবর বিবিসি

আরও