সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। তবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের শেয়ারদর ও মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এসব তথ্য জানিয়েছে সায়হাম টেক্সটাইল। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৯ সেপ্টেম্বর ডিএসইতে সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩০ পয়সায়। গত এক মাসে শেয়ারটির দর বেড়েছে ৩৭ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৭৫ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সায়হাম টেক্সটাইল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৭৭ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬৩ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৪ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সায়হাম টেক্সটাইল মিলস। আলোচ্য হিসাব বছরে সায়হাম টেক্সটাইলের ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪০ পয়সায়।
২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সায়হাম টেক্সটাইল মিলস। সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ২০১৭-১৮ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।