সামাজিক সুরক্ষা খাতে বীমা বাস্তবায়নে অগ্রগতি হচ্ছে না —সিপিডির গবেষণা পরিচালক

সামাজিক সুরক্ষা খাতে বীমা বাস্তবায়নের জন্য যেসব এজেন্সি রয়েছে, সেগুলো যথেষ্ট পরিমাণ সচেতন নয়।

সামাজিক সুরক্ষা খাতে বীমা বাস্তবায়নের জন্য যেসব এজেন্সি রয়েছে, সেগুলো যথেষ্ট পরিমাণ সচেতন নয়। তাই তারা এ খাতের বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। গতকাল সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সামাজিক বীমা ফোরামের সূচনা শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। 

অনুষ্ঠানে খন্দকার গোলাম মোয়াজ্জেম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‍জিআইজেডের প্রজেক্ট ম্যানেজার ড. সিলভিয়া পপ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আমিনুল আরেফিন, আইএলও কান্ট্রি অফিস ঢাকার চিফ টেকনিক্যাল অফিসার সাইদ সাদ হোসাইন গিলানি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিডি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পারভীন মাহমুদ। 

সিপিডি গবেষণা পরিচালক বলেন, ‘বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের কাতারে উঠছে এবং মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশের মানুষের জন্য সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, সেখানেও উত্তরণ দরকার।’ 

তিনি আরো বলেন, ‘এলডিসি থেকে উত্তরণের অংশ হিসেবেই আমাদের উচিত হবে সামাজিক বীমা কর্মসূচিতেও দেশের জনগণকে অন্তর্ভুক্ত করা। এ ধরনের কর্মসূচির জন্য বাংলাদেশে এরই মধ্যে নীতিকাঠামো রয়েছে। এটি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়0ও বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা কীভাবে কাজ করছে, সেটা দেখা দরকার।’ 

বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বীমা চালু না হওয়ার জন্য আমলাতন্ত্রের ধীরগতিকে দায়ী করেন আইএলওর ঢাকা কার্যালয়ের প্রধান টেকনিক্যাল পরামর্শক সৈয়দ সাদ হোসেন গিলানি।

আরও