জাপানির ব্যবসায়িক কার্যক্রমে একীভূতকরণ এবং অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) উৎপাদনশীলতা ও মজুরি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ দপ্তর। প্রতিবেদনে বলা হচ্ছে, জাপানি কোম্পানিগুলোর হাতে পর্যাপ্ত নগদ অর্থ রয়েছে। তা কার্যকরভাবে ব্যবহার করা গেলে পূর্ববর্তী আর্থিক স্থবিরতা কাটিয়ে ওঠা এবং প্রবৃদ্ধি অর্জন সম্ভব। মজুরি বাড়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত উচ্চতর শ্রম উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সম্প্রসারণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর কিয়োদো