কোস্টারিকার কফি রফতানি ৩৯ শতাংশ বেড়েছে

মে মাসে কোস্টারিকার কফি রফতানি এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেড়েছে।

মে মাসে কোস্টারিকার কফি রফতানি এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেড়েছে। কফি ইনস্টিটিউট সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আগামী মাসগুলোয়ও রফতানি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মধ্য আমেরিকার দেশটি মে মাসে ১ লাখ ৪০ হাজার ১৪২ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ হাজার ৪৮৮ ব্যাগ বেশি রফতানি করা হয়েছে।

চলতি কফি মৌসুমের প্রথম আট মাসে দেশটি ৬ লাখ ২৪ হাজার ২৭১ ব্যাগ কফি রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি অপরিবর্তিত।

মধ্য আমেরিকায় কফি উৎপাদন মৌসুম শুরু হয় অক্টোবরে। খাতসংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে কোস্টারিকার কফি উৎপাদন আগের মৌসুমের চেয়ে ১৪ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। ফলে আগামী মাসগুলোয় রফতানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

আইক্যাফে জানায়, বর্তমানে কোস্টারিকার ব্যবসায়ীরা কফি রফতানিতে বেশকিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে কনটেইনার সংকট অন্যতম। এছাড়া কফি পরিবহনের জন্য পর্যাপ্ত জাহাজের সংকটও রয়েছে। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

আরও