এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১১৬ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে আইপিডিসি ফাইন্যান্সের সবচেয়ে বেশি ২৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৬৩ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১৭ টাকা ৯০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি ইন্স্যুরেন্সের ৮ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১৫ টাকায়। শার্প ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৯ টাকা ১০ পয়সায়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২২০ টাকায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৬ টাকা ৯০ পয়সায়। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৭০ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে মালেক স্পিনিং মিলসের ৪ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৬ টাকা ৭১ পয়সায়।