ব্রিটিশ খুচরা বিক্রেতা মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) জানিয়েছে, গত মাসে এক সাইবার হামলার কারণে চলতি অর্থবছরে তাদের ৪০ কোটি ডলারের বেশি মুনাফা কম হতে পারে। এ আর্থিক ক্ষতি কাটাতে ব্যয় নিয়ন্ত্রণ, বীমা ও অন্যান্য বাণিজ্যিক পদক্ষেপ নেয়া হবে। একে চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করে নিয়ে এমঅ্যান্ডএসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট মাচিন বলেন, ‘সাইবার হামলার কারণে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। হামলার জন্য হ্যাকিং গোষ্ঠী স্ক্যাটার্ড স্পাইডারকে দায়ী করা হয়েছে, যারা কিনা কো-অপ ও হ্যারোডসেও একই ধরনের হামলা চালিয়েছিল।’ খবর এফটি