যুক্তরাষ্ট্রে ১৬০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হিনো

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের কাছে ডিজেল ইঞ্জিন থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরণ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে টয়োটার সহযোগী প্রতিষ্ঠান হিনো মোটরস।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের কাছে ডিজেল ইঞ্জিন থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরণ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে টয়োটার সহযোগী প্রতিষ্ঠান হিনো মোটরস। এ কারণে প্রতারণার অভিযোগ মেনে নিয়ে ১৬০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। খবর বিবিসি।

অর্থদণ্ডের পাশাপাশি পাঁচ বছরের জন্য দেশটিতে ডিজেল ইঞ্জিন রফতানি করতে পারবে না ট্রাক কোম্পানিটি। হিনো এ সময়কালে প্রতিকার ও নীতিমালা পরিকল্পনায় অংশ নিতে সম্মত হয়েছে।

অভিযোগ থেকে জানা যাচ্ছে, ২০১০-২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫ হাজার অবৈধ ডিজেল ইঞ্জিন বিক্রির মাধ্যমে প্রতারণা করেছে হিনো। অবশ্য নিষ্পত্তি চুক্তিটি এখনো মার্কিন আদালতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুসারে, হিনো ‘মিথ্যা ও প্রতারণামূলক’ নিঃসরণ পরীক্ষা এবং জ্বালানি খরচের ডাটা জমা দিয়েছিল। এর মাধ্যমে কোম্পানিটি যুক্তরাষ্ট্রে ইঞ্জিন আমদানি ও বিক্রির অনুমতি পায়।

হিনোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট সাতোশি ওগিসো এক বিবৃতিতে জানান, তারা এ নিষ্পত্তি গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে। নিয়ন্ত্রকদের শর্ত অনুসারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে কোম্পানি। পাশাপাশি গ্রাহক ও স্টেকহোল্ডারদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

আরও