চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোর (সিআইআইই) অষ্টম আসর শেষ হয়েছে গত সোমবার। এবারের আয়োজনে স্বাক্ষরিত চুক্তির আকার প্রাক্কলন করা হয়েছে ৮ হাজার ৩৪৯ কোটি ডলার, যা আগের আসরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি এবং এখন পর্যন্ত সর্বোচ্চ। সাংহাইয়ে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী প্রদর্শনীতে ১৩৮টি দেশ ও অঞ্চল থেকে ৪ হাজার ১০৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ছিল ফরচুন গ্লোবাল ৫০০ তালিকার ২৯০টি কোম্পানি। মেলায় বায়োমেডিসিন, পরিবেশবান্ধব ও নিম্ন-কার্বন নিঃসরণ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে মোট ৪৬১টি নতুন পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হয়। খবর আনাদোলু