রাজশাহী সিটি করপোরেশন ভবনে সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের রাজশাহী উপশাখার একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বুথের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ক্লাস্টার হেড ও শাখা প্রধান কুদরত-ই-খোদা মো. সামিউল করিম। মিডল্যান্ড ব্যাংক গত ৩১ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশন ভবনে ব্যাংকের একটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করে।