জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ প্রশিক্ষণ প্রকল্প

জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট মোকাবেলা এবং বাংলাদেশী তরুণদের জন্য কর্মক্ষেত্রে আরো ভালো সুযোগ নিশ্চিত করতে ঢাকায় শুরু হতে যাচ্ছে জাপান-বাংলাদেশ যৌথ একটি প্রকল্প।

জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট মোকাবেলা এবং বাংলাদেশী তরুণদের জন্য কর্মক্ষেত্রে আরো ভালো সুযোগ নিশ্চিত করতে ঢাকায় শুরু হতে যাচ্ছে জাপান-বাংলাদেশ যৌথ একটি প্রকল্প। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) সহযোগিতায় হাইটেক করপোরেশন এলএলসি (জাপান) এবং হার্টফুল লিমিটেড (বাংলাদেশ) যৌথভাবে নির্মাণ প্রশিক্ষণের প্রকল্পটি চালু করতে যাচ্ছে, যেখানে ব্যবহার করা হবে জাপান থেকে সরাসরি আমদানি করা নির্মাণ উপকরণ।

আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে আগামী নভেম্বর থেকে। কর্মসূচিতে প্রশিক্ষণ দেবেন জাপান থেকে আনা অভিজ্ঞ প্রশিক্ষক ও জাপানি ভাষা শিক্ষকরা। এ উদ্যোগ সম্পর্কে হাইটেক করপোরেশন এলএলসির (জাপান) ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা বলেন, ‘আমাদের লক্ষ্য জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট সমাধানের পাশাপাশি বাংলাদেশী তরুণদের জন্য ভবিষ্যৎ গড়ার নতুন পথ উন্মোচন করা। এ প্রকল্প উভয় দেশের জন্য একটি বিশাল সুযোগ।’ —বিজ্ঞপ্তি

আরও