রফতানি আয় কমলেও জুলাইয়ে ১ হাজার ৪৩৬ কোটি সৌদি রিয়াল (প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার) বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে সৌদি আরব। আমদানি ব্যাপকভাবে কমে যাওয়ায় রফতানি কমার ধাক্কা আংশিক সামাল দেয়া সম্ভব হয়েছে।
সৌদি সরকারের পরিসংখ্যানসংক্রান্ত কর্তৃপক্ষ সম্প্রতি এসব তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, জুলাইয়ে দেশটির সামগ্রিক পণ্য রফতানি ১৭ দশমিক ২ শতাংশ কমে ৮ হাজার ৪৩৮ কোটি রিয়ালে নেমে এসেছে। জ্বালানি তেল ও তেলবহির্ভূত উভয় খাতের রফতানি কমায় মোট আয়ে পতন ঘটে। একই সময় দেশটির আমদানি ১৫ দশমিক ৪ শতাংশ কমে হয়েছে ৭ হাজার ২ কোটি রিয়াল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের কারণে সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার পর থেকে সৌদি আরব নিজেদের বাণিজ্যিক রুট পরিবর্তন করেছে। খবর আরব নিউজ