সাউথইস্ট ব্যাংকের পর্ষদে বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগম

সাউথইস্ট ব্যাংক জানিয়েছে, বিচারপতি মো. আজিজুল হক ১৯৮১ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিচারপতি মো. আজিজুল হক ও সাবেক অতিরিক্ত সচিব নুরজাহান বেগম। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল ৭৯৯তম পর্ষদ সভায় তাদের যোগদান সম্পন্ন হয়। সাউথইস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পর্ষদ চেয়ারম্যান এমএ কাশেমের সভাপতিত্বে এ সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়।

সাউথইস্ট ব্যাংক জানিয়েছে, বিচারপতি মো. আজিজুল হক ১৯৮১ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আইন বিষয়ে মো. আজিজুল হকের একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি আরবিট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে জনপ্রশাসন, কর প্রশাসন, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নুরজাহান বেগমের প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (সিভিল) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগমের যোগদানের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে সুশাসন, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা আরো সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

আরও