সিঙ্গাপুরে ক্রেডিট কার্ড ঋণ রেকর্ড উচ্চতায়

সিঙ্গাপুরে নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করা হয়নি, এমন ক্রেডিট কার্ড ঋণ ২০২৪ সালের শেষের দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছে।

সিঙ্গাপুরে নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করা হয়নি, এমন ক্রেডিট কার্ড ঋণ ২০২৪ সালের শেষের দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছে। গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে দেশটিতে ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ ছিল ৮৩০ কোটি ডলার। তবে একে স্থিতিশীল হিসেবে বিবেচনা করছেন খাতসংশ্লিষ্টরা। এর আগে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৭৯০ কোটি ডলার ক্রেডিট কার্ড ঋণ নতুন রেকর্ড তৈরি করেছিল, কিন্তু পরের প্রান্তিকে তা বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। এছাড়া ২০২৩ সালের শেষ প্রান্তিকে ক্রেডিট কার্ড ঋণ ছিল ৭৩০ কোটি ডলার। খবর দ্য স্ট্রেইট টাইমস

আরও