কোহিনূর কেমিক্যালের ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৫০ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭১ টাকা ১ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল কোহিনূর কেমিক্যাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ১৬ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরের বিনিয়োগকারীদের মোট ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালের ইপিএস হয়েছে ১৫ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৫ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালের ইপিএস হয়েছে ১২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪৬ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পষর্দ। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালের ইপিএস হয়েছে ১২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৯ পয়সায়।

আরও