দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৯৩ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৪৪ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ৫৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৩ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৫৩ টাকায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫০৯ টাকা ৪০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ১১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮ টাকা ৫০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সানলাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬০ টাকা ৪০ পয়সায়। রবি আজিয়াটার ৬ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্লক মার্কেটে ৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২২০ টাকা ৩০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৯০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৫ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০২ টাকা ৫০ পয়সায়।