ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে উপায় ও এনআরবি ব্যাংক

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’ ও এনআরবি ব্যাংক পিএলসি।

এ লক্ষ্যে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়েছে। এ সময় উপায়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল বি দাস এবং এনআরবি ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় উপায় গ্রাহকরা অ্যাড মানি, অর্থ স্থানান্তর, মাইক্রো ডিপিএস, রেমিট্যান্স বিতরণ এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা পাবেন। এ উদ্যোগের মাধ্যমে উপায় ও এনআরবি ব্যাংক তাদের নিজ নিজ সক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য আরো আধুনিক, সহজলভ্য ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরো শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টাকেও এগিয়ে নিতে ভূমিকা রাখবে উভয় প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপায়ের করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম এবং এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম রশিদুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও