বিস্কুটের ওপর বসানো ভ্যাট অর্ধেক করল এনবিআর

হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ওপর বসানো বাড়তি ভ্যাট কমিয়ে অর্ধেক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ওপর বসানো বাড়তি ভ্যাট কমিয়ে অর্ধেক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে এসব পণ্যে ১৫ শতাংশের জায়গায় ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। বুধবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভ্যাট কমানোর কথা জানানো হয়।

আগে বিস্কুটের ওপর ভ্যাট ছিল ৫ শতাংশ। গত ৯ জানুয়ারি বিস্কুটসহ প্রায় ১০০ পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে দেয় সরকার। ওই সময় এসব পণ্যের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়। পরে দুই দফায় এনবিআরের সঙ্গে বসে নিজেদের দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। তখন বিস্কুটের ওপর থেকে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় এনবিআর। এরপর ৬ ফেব্রুয়ারি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে নতুন করে আরোপ করা ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চেয়ে দ্বিতীয় দফায় এনবিআরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশন।

আরও