সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫১ কোটি টাকা। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় মোট পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত প্রথম কার্গোটির প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৮৭৮ ডলার। এ কার্গোর জন্য সরকারের ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা। এটি ২৩-২৪ আগস্ট দেশে পৌঁছার কথা রয়েছে।
দ্বিতীয় কার্গোটিও বিপি সিঙ্গাপুর লিমিটেডের কাছ থেকেই কেনা হচ্ছে। আগামী ৪-৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম ২১ দশমিক ৭৭৮ ডলার। এর জন্য ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা। ফলে দুই কার্গো মিলিয়ে সরকারের মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ১৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।