ইডকল ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সিএমএসএমই নিয়ে স্টেকহোল্ডার কনসালটেশন

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘সিএমএসএমই সম্ভাবনার উন্মোচন: চ্যালেঞ্জ মোকাবেলায় সেতুবন্ধন’ শীর্ষক একটি স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত হয়।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘সিএমএসএমই সম্ভাবনার উন্মোচন: চ্যালেঞ্জ মোকাবেলায় সেতুবন্ধন’ শীর্ষক একটি স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। এ সময় বাংলাদেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন ইডকলের সিইও আলমগীর মোরসেদ। এছাড়া সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও এসএম মনিরুল ইসলাম। —বিজ্ঞপ্তি

আরও