ড্যাফোডিলে দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

কবি ও কথাসাহিত্যিক ফেরদৌসী মজুমদারের ‘করোনাকালের গাথা’ ও ‘নির্বাচিত রচনাসমগ্র’ নামের দুটি বইয়ের প্রকাশনা উৎসব গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কবি ও কথাসাহিত্যিক ফেরদৌসী মজুমদারের ‘করোনাকালের গাথা’ ও ‘নির্বাচিত রচনাসমগ্র’ নামের দুটি বইয়ের প্রকাশনা উৎসব গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও গ্রন্থকার সিরু বাঙালী। প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রন্থ রচয়িতা ও সম্পাদক ফেরদৌসী মজুমদার, মাসিক ভিন্নমাত্রা মিডিয়াভিশনের প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মোরশেদা নাসির ও মেরিনা সাঈদ। —বিজ্ঞপ্তি

আরও