সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড

নতুন চেয়ারপার্সন রুহুল আমিন, ভাইস-চেয়ারপার্সন হিসেবে শহিদুল ইসলাম নিরু পুনঃনির্বাচিত

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন চেয়ারপার্সন হিসেবে রুহুল আমিন এবং ভাইস-চেয়ারপার্সন হিসেবে শহিদুল ইসলাম নিরুকে পুনঃনির্বাচিত করা হয়েছে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫৪তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

নবনির্বাচিত চেয়ারপার্সন রুহুল আমিন কোম্পানির স্পন্সর পরিচালক। এছাড়া, তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান।

এছাড়া, তিনি কমফর্ট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

পুনঃনির্বাচিত ভাইস-চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি’র পরিচালক। তিনি ইকো এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী। - বিজ্ঞপ্তি

আরও