কুয়েতে ৭২ কোটি ৫০ লাখ ডলারের এফডিআই

কুয়েত ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২২ কোটি ২৯ লাখ কুয়েতি দিনার বা ৭২ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করেছে।

কুয়েত ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২২ কোটি ২৯ লাখ কুয়েতি দিনার বা ৭২ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করেছে। কুয়েত ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অথরিটির (কেডিআইপিএ) প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে এ বিনিয়োগগুলো অনুমোদন করেছে কুয়েত সরকার। অনুমোদিত বিনিয়োগের উৎস ছিল জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও নেদারল্যান্ডস। এতে ২০১৫ সালের জানুয়ারি থেকে গত মার্চ পর্যন্ত কুয়েতে মোট অনুমোদিত এফডিআই দাঁড়িয়েছে ১৯৭ কোটি দিনারে। ৩৪টি দেশের ১০৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিনিয়োগ এসেছে এবং তা ১৬টি খাতে বিস্তৃত। খবর আরব নিউজ ও রয়টার্স

আরও