দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৫৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ১৪০ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১০৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২১৪ টাকা ১০০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৮৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ লাফার্জহোলসিম বাংলাদেশের ৫ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এনভয় টেক্সটাইলের ৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪২ টাকায়। ব্লক মার্কেটে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সায়। ক্রাউন সিমেন্টের ৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭ টাকা ১০ পয়সায়। মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ২২ লাখ ৬০ হাজার ও ফাইন ফুডস লিমিটেডের ১ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।