মার্কেন্টাইল ব্যাংকের বৃক্ষরোপণ ও খাদ্যসহায়তা কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বৃক্ষরোপণ ও খাদ্যসহায়তা কর্মসূচি পালন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বৃক্ষরোপণ ও খাদ্যসহায়তা কর্মসূচি পালন করেছে। সম্প্রতি রাজধানীর উত্তরায় প্রস্তাবিত মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল’ প্রাঙ্গণে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডিরা আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিন।

আরও