শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সাপ্তাহিক লেনদেনের শেষদিনে গম, ভুট্টা ও সয়াবিনের দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়ার কারণে উৎপাদন নিয়ে শঙ্কা ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাস বাজারে প্রভাব ফেলেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। যার প্রভাব পড়েছে কৃষিপণ্যের বাজারে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে শুক্রবার সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গমের দাম (সফট রেড উইন্টার) বুশেলে ৩ ডলার ২৫ সেন্ট বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৭ সেন্টে। এ সময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ভুট্টার দাম বেড়েছে বুশেলে ৩ ডলার ৭৫ সেন্ট। প্রতি বুশেলের মূল্য পৌঁছেছে ৪ ডলার ১ সেন্টে। এছাড়া সিবিওটিতে শুক্রবার নভেম্বরে সরবরাহযোগ্য সয়াবিনের দাম ৭ ডলার ৭৫ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে বুশেলপ্রতি ১০ ডলার ৩৬ সেন্টে।