সিএসইতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের সেমিনার অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

প্রতি বছরের মতো এবারো দেশে ৪ থেকে ১২ অক্টোবর উদযাপিত হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) সঙ্গে যৌথভাবে এটি উদযাপন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ উদ্যোগের ধারাবাহিকতায় চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) গতকাল চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে ডাইভারসিফিকেশন ফর রেজিলিয়েন্স দ্য রোল অব কমোডিটি ডেরিভেটিভস ইন এ মডার্ন পোর্টফোলিও শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে সিএসইর পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, এম জুলফিকার হোসেইন, নাজনিন সুলতানা, ফরিদা ইয়াসমিন, মেজর (অব) এমদাদুল ইসলাম এবং মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন সিএসইর মহাব্যবস্থাপক মো. মর্তুজা আলম। আলোচনা সেশনে অংশ নেন বি রিচ লিমিটেডের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম, লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির সিইও অ্যান্ড ডিরেক্টর খন্দকার সাফফাত রেজা এবং সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদি হাসান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। এ সময় সিএসইর ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

আরও