২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ পালন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের ঢাকাস্থ সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি এবং ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি চলবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও এনবিআর পৃথকের অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী শনিবার (২৮ জুন) একই দাবিতে সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ পালনের ঘোষণা দিয়েছে ঐক্য পরিষদ।

বুধবার ( ২৪ জুন) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের ঢাকাস্থ সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি এবং ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি চলবে। পাশাপাশি, চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে।

আরও